ঢাবি ছাত্র তাওশিকের স্বপ্ন কেড়ে নিল মরণব্যাধি ক্যান্সার

২৯ এপ্রিল ২০১৯, ০২:৫৭ PM

© সংগৃহীত

ক্যান্সারে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উন্নয়ন অধ্যয়ন বিভাগের মেধাবী ছাত্র তাওশিক আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলায়হি রাজিউন)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ নিয়ে শোকের ছায়া নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্সে সিজিপিএ-৪ এর মধ্যে ৪ পেয়ে প্রথম স্থান অধিকার করেছিলেন তাওশিক আহমেদ। এরপর ২০১৭ সালে কাজ শুরু করেন ব্র্যাকে। কিন্তু এর পরের বছরই ফুসফুসের ক্যানসার ধরা পড়ে তাঁর।

তাওশিকের বন্ধুরা জানিয়েছেন, তিনি অসম্ভব মেধাবী ছিলেন। সবাই ধরেই নিয়েছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন। কিন্তু তার অকাল মৃত্যু যেন সবকিছু মিথ্যা প্রমাণ করে দিল। এছাড়া তাওশিক ফটোগ্রাফি ও ফ্রিল্যান্সিং করতে ভালোবাসতেন।

তাওশিকের বন্ধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষক সাঈদ শোহাইব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অসম্ভব ভালো স্টুডেন্ট ছিল সে। আমরা সবাই তার কাছে পড়াশোনার জন্য হেল্প নিতাম। তার মত ছাত্র আসলে খুঁজে পাওয়া দুষ্কর।’

তিনি আরো বলেন, ‘আজ সে আমাদের ছেড়ে চলে গেছে। তার স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে। কিন্তু সে স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল।’

জানা যায়, তাওশিকের বাড়ি বগুড়া জেলার কাহালু-নন্দীগ্রাম। তার বাবা একটি বেসরকারি কলেজের শিক্ষক এবং মা গৃহিণী। তাওশিকরা এক ভাই ও এক বোন রয়েছে।

চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসার সেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ…
  • ২৫ জুন ২০২৬
নেইমারের ছেলেকে চিনতে না পেরে আটকাল নিরাপত্তা কর্মী, অতঃপর.…
  • ২৫ জুন ২০২৬
ইরানের বিরুদ্ধে মিত্রদের পাশে না পেয়ে ক্ষুদ্ধ ট্রাম্প, বেশি…
  • ২৫ জুন ২০২৬
ঝিনাইদহে স্বামী হত্যা মামলায় পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্…
  • ২৫ জুন ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ১৬ জেলায়, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ২৫ জুন ২০২৬
জাহাঙ্গীরনগরে আর্জেন্টিনা সমর্থককে মারধর, এক ছাত্রকে সাময়িক…
  • ২৫ জুন ২০২৬