নুরকে না জানিয়েই এবার স্টাফ নিয়োগের প্রক্রিয়া রাব্বানীদের!

০৫ এপ্রিল ২০১৯, ১১:৫৬ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে ফের বিপত্তি ঘটেছে। এবার ভিপি নুরুল হক ‍নুরকে না জানিয়ে স্টাফ নিয়োগের প্রক্রিয়া করছে জিএস গোলাম রাব্বানী ও এজিএস সাদ্দাম হোসেন। এজন্য ইতোমধ্যেই বিষয়টি নিয়ে ডাকসুর কোষাধ্যক্ষ বরাবর আবেদনও করেছেন তারা; যাতে নির্বাচিত ভিপি নুরের স্বাক্ষর নেই। 

এর আগে আধুনিক ভাষা ইনস্টিটিউটের জুনিয়র সকল কোর্সের আবেদন ফি কমানোর দাবিতে করা আবেদনেও নুরকে রাখেনি জিএস ও এজিএসরা।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নুরুল হক নুর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, তার স্বাক্ষর ছাড়াই এ ধরণের চিঠি প্রশাসন বরাবর দেওয়া কতটা যুক্তিযুক্ত? আর এর বৈধতাই বা কী? এর আগে আইএমএলে চিঠি, ইন্টারনেটসহ আনুষঙ্গিক বিষয় চেয়ে প্রশাসন বরাবর একাধিক চিঠি দিয়েছে তারা। কিন্তু আমি নির্বাচিত ভিপি হলেও এ বিষয়ে কিছু জানি না।

এর আগে নুর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘ডাকসুতে বিভিন্ন পদে ৪ জন লোক কর্মরত রয়েছে। আমার জিএস, এজিএস সাহেব আরও ৯ জনের চাহিদাপত্র দিয়েছে। অথচ জানলাম না আমি! অবশ্য এইসব বিষয়ে বাম হাত/ডানহাত থাকে তো, চুপেচাপে করাই ভালো! কারণ অনিয়ম হলে বাধাটা এই ভিপিই দিবে। সুতরাং হামলা-টামলা, নাটক-ফাটক, ফন্দি-ফিকির করে ভিপিকে সরানো জরুরী হয়ে পড়বে!’

অবশ্য এজিএস সাদ্দাম হোসেন নুরের অভিযোগকে পুরোপুরি অস্বীকার করেন। তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এই বিষয়ে ভিপি অবগত আছেন। এর আগে ডাকসুর কর্মকর্তা স্বাক্ষর করার জন্য চিঠি দিয়েছিল। সেই চিঠিতে আমরা স্বাক্ষর করেছি এবং আরেকটি পৃষ্ঠায় ডাকসু ভিপির স্বাক্ষর রয়েছে। কিন্তু তিনি পুরো বিষয়টি না দিয়ে শুধু একটি অংশ সংযোজন করেছেন।

আরও পড়ুন: ডাকসুর নামে প্রশাসনে চিঠি, জানেন না ভিপি!

যেন হীরক রাজার দেশে ফিরে যাচ্ছি: মনিরা শারমীন 
  • ০৮ এপ্রিল ২০২৬
কাল শেরপুর-৩ আসনে নির্বাচন, ১২৮ কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
সাওদা সুমিকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী মহিলা ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি এখন ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’: সংসদে হাসনাত আব্দুল্…
  • ০৮ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসের পক্ষে মন্ত্রীপরিষদে মতামত দেওয়ার ইঙ্গিত শিক্…
  • ০৮ এপ্রিল ২০২৬
ডিজিটাল ডিভাইস এড়ানোর সুযোগ নেই, শিক্ষার্থীদের ‘আসক্তি’ নিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close