হামলাকারীদের বহিষ্কারে ৫ দিন সময় দিলেন নুর (ভিডিও)

০৩ এপ্রিল ২০১৯, ১১:১৪ AM
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুল হক নুর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নুরুল হক নুর © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলের ছাত্র মো. ফরিদ হাসান মারধর এবং এর বিচারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের শাস্তির জন্য পাঁচ দিন সময় দিয়েছেন ডাকসুর সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুর। এরমধ্যে দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি একথা বলেন।

নুরুল হক বলেন, ‘ফরিদের উপর হামলার প্রতিবাদে আমি ভিপি হিসাবে এসএম হলে গিয়েছিলাম। কিন্তু ছাত্রলীগ আমাদের উপর নির্যাতন চালিয়েছে, আমাদের লাঞ্ছিত করেছে। আমার সঙ্গে ইমু, বেনজিরসহ আরো অনেকে গিয়েছিল।’

তিনি বলেন, ‘বিচারের দাবিতে আমরা রাতে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান করেছিলাম। গতকাল রাতে আমাদের সঙ্গে কথা বলতে প্রক্টর স্যার আসছিলেন। আমরা তাকে বলেছিলাম, আমাদের সর্বোচ্চ অভিবাবক ভিসি স্যারকে চাই।’

তিনি আরো বলেন, ‘ভিসি স্যার আজ সকালে তার অফিসে ডেকেছিলেন। তিনি আমাদের বিচারের আশ্বাস দিয়েছেন। আমরা ভিসি স্যারকে বলেছি, আগামী সোমবারের মধ্যে এর বিচার করতে হবে। যদি এর মধ্যে বিচার না করা হয়, তাহলে আমরা আবারো কর্মসূচি দেব।’

এসময় শামসুন নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘আমরা ফরিদের ওপর হামলার বিচার চাইতে এসএম হলে গিয়েছিলাম। সেখানে শিক্ষকরাও ছিলেন। হলের প্রশাসনিক অফিসে যে কেউ ঢুকতে পারে। মেয়ে-ছেলে কোন বিষয় নয়।’

তিনি বলেন, ‘সেখানে মেয়েদেরকে লাঞ্ছিত করা হয়েছে, অশ্লীল ইঙ্গিত দেওয়া হয়েছে। নির্বাচিত প্রতিনিধির সঙ্গেও ন্যাক্কারজনক আচরণ করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ অন্যথায় এর চরম মূল্য দিতে হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সেখানে মারধরের বর্ণনা দিয়ে মো. ফরিদ হাসান বলেন, ‘আমি এই মারধর ও হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এমন শাস্তি দিতে হবে যেন কেউ ভবিষ্যতে এ ধরণের হামলা চালানোর সাহস না পায়।

এসময় আরো উপস্থিত ছিলেন, ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ডাকসুর ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, কোটা সংস্কার আন্দোলনের নেতা মুহাম্মদ রাশেদ খাঁন ও ফারুক হাসান, ডাকসুর জিএস প্রার্থী ও ছাত্র ফেডারেশন ঢাবি শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর প্রমুখ।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে বৈঠকে বসেন ডাকসু ভিপি নুরুল হক নুর। সকাল সাড়ে ৯টার দিকে ঢাবির শিক্ষক লাউঞ্জে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে ভিপি নুর ছাড়াও সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, শামসুন নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি, কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান ও ফারুকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: ঢাবি এসএম হল সংসদের প্রার্থীকে মেরে রক্তাক্ত করল ছাত্রলীগ

প্রসঙ্গত সোমবার সন্ধ্যায় মো. ফরিদ হাসানকে পিটিয়ে আহত করার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসএম হলে গেলে ভিপি নুরসহ অন্য শিক্ষার্থীরা অবরুদ্ধ ও লাঞ্ছিত হন।

গতকাল রাত রাত সাড়ে ৭টা থেকে ওই ঘটনায় জড়িতদের বহিষ্কারসহ আরও কয়েকটি দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ভিপি নুরসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা। অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারসহ আরও চারটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান থেকে না সরার ঘোষণা দেন ভিপি নূর।

২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬
মঞ্চে ফিরছে ‘পদ্মা নদীর মাঝি’, নতুন প্রযোজনায় তেজগাঁও কলেজ …
  • ২৬ আগস্ট ২০২৬
চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
  • ২৬ আগস্ট ২০২৬
আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১০ সেপ্ট…
  • ২৬ আগস্ট ২০২৬
‘সংকটের দায় কৃষকের হলে সরকার ও প্রশাসনের কাজ কী?’
  • ২৬ আগস্ট ২০২৬
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
  • ২৬ আগস্ট ২০২৬