কোটা সংস্কারপন্থীদের প্রার্থী নুরের উপর ছাত্রলীগের হামলা (ভিডিও)

১১ মার্চ ২০১৯, ১২:১৭ PM
গুরুতর আহত নুরুল হক নুর

গুরুতর আহত নুরুল হক নুর © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেলের সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা তার ওপর হামলা হামলা চালায় বলে অভিযোগ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা।

তারা জানান, রোকেয়া হলের তিনটি ব্যালট বাক্সে আগে থেকেই ব্যালট পূরণ করে রাখার অভিযোগ ওঠে। সেখানে নুরুল হক নুরসহ অন্যান্যরা গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এতে গুরুতর আহত নুরকে করে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন ও জিএস প্রার্থী সাধারণ সম্পাদক গোলাম রব্বানী তাদের নেতাকর্মীদের নিয়ে রোকেয়া হলে যান। এসময় কোটা আন্দোলনের অন্যতম নেতা ও ভিপি প্রার্থী নুরুল হক নুরুও সেখানে যান। এরপরই ছাত্রলীগের নেতাকর্মীরা নুরের উপর হামলা চালায় বলে অভিযোগ।

কোটা সংস্কার আন্দোলনকারীদের বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে স্বতন্ত্র প্যানেল দিয়ে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন তারা।

‘আমি মুক্তিযোদ্ধা, আপনিও জানেন মাননীয় স্পিকার, কিন্তু আওয়াম…
  • ৩১ মার্চ ২০২৬
রামেকে হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু, ভর্তি ৯৮
  • ৩১ মার্চ ২০২৬
৩ বিশ্ববিদ্যালয়ের পর গুচ্ছে ফার্স্ট হওয়া ঐশি ঢাবিতেই পরীক্ষ…
  • ৩১ মার্চ ২০২৬
শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক …
  • ৩১ মার্চ ২০২৬
ফ্যাসিস্টের যন্তর-মন্তর ঘর থেকে মুক্তিযোদ্ধা হওয়া রাজাকারদে…
  • ৩১ মার্চ ২০২৬
শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence