ছাত্রদল প্যানেলে একমাত্র নারী প্রতিনিধি কানেতা

০১ মার্চ ২০১৯, ০৮:৩৭ PM
কানেতা ইয়ালামলাম

কানেতা ইয়ালামলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য সম্প্রতি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বিএনপি সমর্থক ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। মো. মোস্তাফিজুর রহমানকে সহ-সভাপতি (ভিপি ) ও মো. আনিসুর রহমান খন্দকার অনিককে সাধারণ সম্পাদক (জিএস) করে ঘোষিত এই প্যানেলের একমাত্র নারী প্রতিনিধি কানেতা ইয়ালামলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী কানেতা ইয়ালামলাম ‘ক্যাফেটেরিয়া ও কমনরুম বিষয়ক সম্পাদক’ পদপ্রার্থী।

এ বিষয়ে কানেতা ইয়ালামলাম বলেন, আমার বাবা ডাকসুর সাবেক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তার দেখানো পথে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।

উল্লেখ্য, ডাকসুর তফসিল অনুযায়ী আগামী ১১ মার্চ সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

আরো দেখুন: ডাকসু: শুরুতেই আচরণবিধি ভাঙলেন ছাত্রলীগ সভাপতি

তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ মার্চ ২০২৬
আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence