এবার দয়ালু মাশরাফি, সেই ৪ ডাক্তারের শাস্তি প্রত্যাহার

২৯ এপ্রিল ২০১৯, ০৫:০৫ PM

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। ২৫ এপ্রিল নড়াইল সদর হাসপাতলে ঝটিকা অভিযানে যান। সেখানে বিনা ছুটিতে চারজন ডাক্তার অনুপস্থিত পান। পরে ওই চার ডাক্তারকে শাস্তি দেয় কর্তৃপক্ষ। আর মাশরাফির অনুরোধে নড়াইল সদর হাসপাতালের সেই চার চিকিৎসকের শাস্তি স্থগিত করা হয়েছে। ওই চার চিকিৎসককে আপাতত নড়াইল সদর হাসপাতালেই কর্মরত থাকার জন্য মন্ত্রণালয় থেকে মৌখিকভাবে জানানো হয়েছে।

সোমবার দুপুরে মন্ত্রণালয় থেকে মোবাইল ফোনে মৌখিকভাবে বিষয়টি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আ ফ ম মশিউর রহমান বাবুকে জানানো হয়। ওই চার ডাক্তার হলেন- নড়াইল সদর হাসপাতালের সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আখতার হোসেন, কার্ডিওলজির জুনিয়র কনসালটেন্ট ডা. মো. শওকত আলী ও ডা. মো. রবিউল আলম এবং মেডিকেল অফিসার ডা. এ এসএম সায়েম।

ডাক্তার মশিউর রহমান বাবু বলেন, চার চিকিৎসককে কর্মস্থলে যোগ দেওয়ার জন্য ওপর থেকে মৌখিকভাবে জানোনো হয়েছে। তবে ধারণা করছি অল্প সময়ের মধ্যে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।

নড়াইল আধুনিক সদর হাসপাতাল মাশরাফির ঝটিকা সফরতিনি আরও বলেন, সম্প্রতি সংসদ সদস্য মাশরাফির ঝটিকা অভিযানের পর চার চিকিৎসকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয় মন্ত্রণালয়।

ওই চার ডাক্তার বিনা অনুমতিতে হাসপাতালে অনুপস্থিতির কারণ দর্শানোর নোটিশের পাশাপাশি দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৮ এপ্রিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই চিকিৎসকদের ওএসডি করে সাত কর্মদিবসের মধ্যে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে যোগ দিতে বলা হয়।

সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে আন্তর্জাতিক শতবার্ষিকী সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন
  • ১২ আগস্ট ২০২৬
ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটারপ্রতি দাম ২০ রুপি
  • ১২ আগস্ট ২০২৬
বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও মানবিক দায়বদ্ধতা: পাবিপ্রবিকে ঘ…
  • ১২ আগস্ট ২০২৬