সাইক্লিংকালে গাড়ির চাপা, প্রাণ গেল পর্বাতোরোহী রেশমার

০৭ আগস্ট ২০২০, ১২:৪৩ PM

© সংগৃহীত

রাজধানীর সংসদ ভবন এলাকায় প্রাইভেটকার চাপায় নিহত হয়েছেন পর্বতারোহী রেশমা রত্ন (৩৩)। আজ শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইক্লিং করার সময় একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রেশমার সাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনাস্থল থেকে পুলিশ সেটি জব্দ করেছে।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইব্রাহিম সাংবাদিকদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি। তার পরিবারও  এসেছে।

তিনি জানান, প্রাইভেটকার তাকে চাপা দিয়েছে বলে জানা গেছে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

সাইক্লিস্ট সাবিনা ইয়াসমীন মাধবী জানান, রেশমা পর্বতারোহী, দৌড়বিদ এবং সাইক্লিস্ট ছিলেন। পাশাপাশি তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করতেন।

একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল জামায়াত, আজ তারাই ঠিক ক…
  • ২৬ অক্টোবর ২০২৬
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক…
  • ২৬ অক্টোবর ২০২৬
ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে হারিয়ে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ
  • ২৬ অক্টোবর ২০২৬
ভোরে ঘুম থেকে উঠলে মিলবে যে ৬ উপকার
  • ২৬ অক্টোবর ২০২৬
আলোচিত এসিল্যান্ড শান্তকে সিলেটে বদলি
  • ২৬ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
  • ২৬ অক্টোবর ২০২৬