৬ বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

২৮ জুলাই ২০২০, ০৯:০৮ PM
মাসুম বিল্লাহ

মাসুম বিল্লাহ © ফাইল ফটো

ছাত্রলীগের সাবেক এক সভাপতিকে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। ওই ছাত্রলীগ নেতার নাম মাসুম বিল্লাহ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সরাইল থানা পুলিশ মাসুম বিল্লাহকে তার সহযোগি এনাম হককে আটক করা হয়। ছাত্রলীগের সাবেক এই সভাপতিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারি পুলিশ সুপার।

তিনি জানান, ছয় বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা মাসুম বিল্লাহকে আটক করা হয়েছে। আটকের সময় মাসুম ও তা সহযোগি মিলে পুলিশের এএসআই আলাউদ্দিনকে বেধড়ক মারধর করেছেন।

জানা গেছে, মাসুমকে আটকের খবর পাওয়া মাত্রই থানায় গিয়ে উপস্থিত হন সরাইল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম ও পুরুষ ভাইস চেয়ারম্যান আবু হানিফ। তাকে ছাড়িয়ে নিতে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা তোড়জোড় শুরু করেন।

এমন ঘটনায় ক্ষোভ জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এমন অবস্থা হলে পুলিশের কেউই তো কাজ করতে চাইবে না।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬