মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হতো স্বাস্থ্য অধিদপ্তর থেকেই: সিআইডি

২৩ জুলাই ২০২০, ১২:২৮ PM

© ফাইল ফটো

বহুল আলোচিত মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতো স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই। দীর্ঘ অনুসন্ধানের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে তদন্ত সংস্থাটি।

সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই বারবার ফাঁস হয়েছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন। প্রেসের মেশিনম্যান সালাম এবং তার খালাতো ভাই জসীম- এ দুজন মিলে দেশব্যাপী গড়ে তুলেছিলেন একটি চক্র। চক্রটির মাধ্যমে শত শত শিক্ষার্থী টাকার জোরে ভর্তি হয়েছে মেডিকেল কলেজগুলোয়। দীর্ঘদিনের অনুসন্ধানে পুরো চক্রটিকে চিহ্নিত করেছে সিআইডি’র তদন্তকারী দল।

সিআইডি আরো জানায়, সিআইডির সাইবার পুলিশের হাতে ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন মাস্টারমাইন্ড জসিম উদ্দিন ভূঁইয়াসহ চক্রের ১১ সদস্য। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়।

এছাড়া অধিদপ্তরের ক্ষমতাবান কর্তাদের মদদে প্রেস থেকে বহু বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতেন মেশিনম্যান আবদুস সালাম। তার খালাতো ভাই জসিমের কাজ ছিল সারা দেশে ফাঁসকৃত প্রশ্ন ছড়িয়ে দেয়া। এ জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক ছিল তার।

দেশব্যাপী চক্রটির প্রায় অর্ধশত সহযোগীর খোঁজ পাওয়া গেছে। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা কামিয়েছেন বলেও উল্লেখ করেছে সিআইডি।

ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ ঘোষণা, আশ্রয়ণ প্রকল্পের ঘরে চলছে কমিউনি…
  • ১৫ আগস্ট ২০২৬
ফেনী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা, দুই নারী আটক
  • ১৫ আগস্ট ২০২৬
যেসব খাবারে বাড়াতে পারে ক্যানসারের ঝুঁকি
  • ১৫ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
  • ১৫ আগস্ট ২০২৬
চকরিয়ায় সড়কের পাশে বর্জ্যের স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ পথচারীরা
  • ১৫ আগস্ট ২০২৬
বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটেছে শেখ হাসিনার আমলে, অনেকটা ত…
  • ১৫ আগস্ট ২০২৬