শত বছরের আবাসে বিষ প্রয়োগে হত্যা ১১ বানর

০৬ মে ২০২০, ১১:৩৭ AM

মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় বিষ প্রয়োগ করে ১১টি বানরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরমধ্যে একটি বানরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বানরগুলোকে চরমুগুরিয়া গ্রামে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বানরকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হয়েছে। দিনের কোনো একসময় এ ঘটনা কেউ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শত বছর ধরে মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় উন্মুক্তভাবে বিচরণ করে আসছে বানর প্রজাতি। মঙ্গলবার দিনের কোনো একসময় খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ১১টি বানর কেউ হত্যা করে। তবে কে বা কারা ঠিক কখন এ কাজটি করেছে তা জানা যায়নি।

মাদারীপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস সেনগুপ্ত বলেন, সন্ধ্যার দিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চরমুগুরিয়া গ্রামে গিয়ে দেখি স্থানীয়রা ১১টি বানরকে মাটি চাপা দিয়েছে। একটিকে অসুস্থ পাই। অসুস্থ বানরটিকে দ্রুত প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে আসি। বিষয়টি মাদারীপুর সদর থানাকে অবহিত করেছি।

তিনি বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করবো। প্রাথমিকভাবে ধারণা করছি, বানরগুলোকে কে বা কারা বিষ জাতীয় কিছু খাইয়ে হত্যা করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছেন অনেকে। গণ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী লিখেছেন, এসবের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ দরকার, দরকার লোকজনদের সচেতন করার। প্রথম সেমিষ্টারে পড়ার সময় এনিমেল সায়েন্স সাবজেক্টে ক্রুয়েলটি অব এনিমেল নামে একটা টপিকও পড়েছি। সেখানে এনিমেলদের প্রতি দয়া ও সচেতন করার বিষয়ে জোর দেওয়া হয়েছে। আশ্চর্য পড়াশোনা করেও শেখানো যায়নি এনিমেল বিষয়ে সচেতন করার কিংবা প্রতিবাদ করার।

মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬
যাত্রীবাহী বাসের ভাড়া বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এক বছরে ১৪০ জন অপহৃত, আতঙ্কে টেকনাফের মানুষ
  • ২৩ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের স্কুলে শ্রেণিকক্ষে কমছে ‘স্ক্রিন টাইম’
  • ২৩ এপ্রিল ২০২৬
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী
  • ২৩ এপ্রিল ২০২৬