এক কক্ষে মায়ের লাশ, পাশের কক্ষে ছেলের

১৮ নভেম্বর ২০১৯, ১১:৫৯ AM

© সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে পাশাপাশি দুই কক্ষ থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রাম থেকে মা-ছেলের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ছানোয়ারা খাতুন (৪৯) ও তার ছেলে রাজ (৯)। নিহত ছানোয়ারা খাতুন উপজেলার জর্দারপাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা ছানোয়ারা খাতুন ও তার ছেলে রাজকে রাতে দুর্বৃত্তরা হত্যা করে আলাদা দু’টি কক্ষে ফেলে রেখে যায়। আজ সকালে তাদের মরদেহ ঘরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ মা ও ছেলের লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, ‘পুলিশের ভেড়ামারা সার্কেলের এডিশনাল পুলিশ সুপার এসএম আল বেরুনী ও দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে রয়েছি। আলাদা কক্ষে মা ও ছেলের লাশ পড়ে আছে। এ মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। এর কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে।’

প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ আজ
  • ৩১ মার্চ ২০২৬
বিএড ৭ম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
  • ৩১ মার্চ ২০২৬
ফেসবুকে পোস্ট দিয়ে সাবেক এমপির স্ত্রী শিমলার আত্মহত্যার চেষ…
  • ৩১ মার্চ ২০২৬
মব তৈরি করে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence