ক্যাসিনো ইস্যুতে নিজেদের দায় সারল যুবলীগ

২০ সেপ্টেম্বর ২০১৯, ০২:২১ PM

রাজধানীর ফকিরাপুলের ইয়াংমেনস ক্লাবে অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শৃংখলাভঙ্গের অভিযোগে শুক্রবার তাকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবলীগ। এর মধ্য মধ্য দিয়ে যুবলীগ তার তাদের প্রাথমিক দায়িত্ব সারল।

এর আগে অবশ্য যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে বলেছিলেন, ‘৬০টি ক্যাসিনো আছে। আইন-শৃঙ্খলা বাহিনী আপনারা ৬০ জনে কি এতদিন আঙুল চুষছিলেন? তাহলে যে ৬০ জায়গায় এই ক্যাসিনো, সেই ৬০ জায়গার থানাকে অ্যারেস্ট করা হোক। সে ৬০ থানায় যে র‌্যাব ছিল, তাদের অ্যারেস্ট করা হোক।’ 

ওমর ফারুক চৌধুরী বলেন,  ‘অপরাধ করলে শাস্তির ব্যবস্থা হবে। প্রশ্ন হলো, এখন কেন অ্যারেস্ট হবে। অতীতে হলো না কেন, আপনি তো সবই জানতেন। আপনি কি জানতেন না? না কি সহায়তা দিয়েছিলেন- সে প্রশ্নগুলো আমরা এখন তুলব। আমি অপরাধী, আপনি কি করছিলেন? আপনি কে, আমাকে আঙুল তুলছেন?’ পরে তার বক্তব্যের সমালোচনা শুরু হলে ভিন্ন সুর নেন তিনি।

তথ্যমতে, খালেদ মাহমুদের বিরুদ্ধে রাজধানীতে অবৈধ ক্যাসিনো পরিচালনা, চাঁদাবাজি, মাদক ব্যবসায় জড়িত থাকাসহ নানা অভিযোগ উঠে। পরিপ্রেক্ষিতে বুধবার তাকে অস্ত্র ও নারীসহ গ্রেফতার করে র‌্যাব। এ নিয়ে তোলপাড় শুরু হয় দেশব্যাপী। যুবলীগের ইমেজ মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হয়। পরিপ্রেক্ষিতে খালেদকে আজ বহিষ্কারের সিদ্ধান্ত নেয় যুবলীগ।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence