কলেজছাত্রীর পিতার কান ছিঁড়ে নেওয়া সেই ছাত্রলীগ নেতা আটক

২২ জুন ২০১৯, ১১:৩৫ AM

© ফাইল ফটো

সাতক্ষীরার দেবহাটা উপজেলার ঘলঘলিয়া এলাকায় কলেজছাত্রীর পিতার কান ছিঁড়ে নেওয়া বখাটে যুবক ও ছাত্রলীগ নেতা আবু জাফরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে দেবহাটার সখিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। বখাটে আবু জাফর দেবহাটা থানা ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানা গেছে। কলেজছাত্রী মেয়েকে উত্যক্তে করার কারণে বাধা দেয়ায় বাবার কান ছিড়ে নেয় জাফর।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঘলঘলিয়া এলাকায় কান ছিঁড়ে নেয়ার এ ঘটনা ঘটে। কান হারানো বাবা আজিজুল ইসলাম খোকন (৪৫) উপজেলার ঘলঘলিয়া গ্রামের বাসিন্দা। বখাটে ছাত্রলীগ নেতা আবু জাফর (২৫) একই গ্রামের রিয়াজুল সরদারের ছেলে।

এদিকে, এমন কান্ড ঘটনার পরই ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে আবু জাফরকে। দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক এএইচ সোহাগ বখাটে এই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করে দুই সদস্যের তদন্ত টিম গঠন করেছেন।

দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সুমন জানান, অভিযোগের পর পরই দেবহাটা সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আবু জাফরকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি ও সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হানকে দায়িত্ব দেয়া হয়েছে।

দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কান হারানো বাবা আজিজুল ইসলাম খোকন জানান, দেবহাটার সরকারি খানবাহাদুর আহছানউল্লা কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে পড়ুয়া তার মেয়েকে উত্যক্ত করে আসছিল আবু জাফর। মেয়েকে উত্যক্ত না করতে ও পিছু না নেয়ার জন্য বলেন তাকে। এতে সে ক্ষিপ্ত হয়। বাড়ি থেকে ঘলঘলিয়া বাজারে যাওয়ার পথিমধ্যে বখাটে আবু জাফর তার উপর আতর্কিত হামলা চালায়। বাম কানটি দাত দিয়ে কামড়ে ছিড়ে নেয়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে বলে তিনি জানান।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে আবু জাফর পালিয়ে ছিল। শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে সখিপুর এলাকা থেকে বখাটে আবু জাফরকে গ্রেফতার করে।

ওমানের আকাশসীমার মৃত নারীর লাশ দেশে ফিরছে দূতাবাসের মাধ্যমে
  • ২৬ আগস্ট ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ঝালকাঠির ১২৫ প্রাথমিক বিদ্যালয়, সহ…
  • ২৬ আগস্ট ২০২৬
হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত, আহত ৩
  • ২৬ আগস্ট ২০২৬
শিল্প-অ্যাকাডেমিয়া বন্ধন: কেন দরকার      
  • ২৬ আগস্ট ২০২৬
পরিবারের ৪ সদস্যসহ ব্যবসায়ী নিখোঁজ—বন্ধক রাখতেন স্বর্ণ, ছিল…
  • ২৬ আগস্ট ২০২৬
পদ সৃজনে তথ্য চেয়ে ২৫০ শয্যার সব হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্…
  • ২৬ আগস্ট ২০২৬