প্রাথমিকের প্রবেশপত্র ১৯ মে থেকে, পরীক্ষা সকাল সাড়ে ১০টায়

১৭ মে ২০১৯, ০৯:৫২ AM

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে। এবার প্রার্থী বেশি থাকায় ৪ ধাপে নিয়োগ পরীক্ষা হবে। এর মধ্যে প্রথম ধাপের পরীক্ষা আগামী ২৪ মে, দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ৩১ মে, তৃতীয় ধাপের পরীক্ষা আগামী ২১ জুন এবং সর্বশেষ চতুর্থ ধাপের পরীক্ষা আগামী ২৮ জুন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশ করা হয়েছে।

জানা যায়, চারধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বখাতভূক্ত সহকারী শিক্ষক নিয়ােগ-২০১৮ এর  লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আগে তারিখসমূহের মধ্যে ১৪ জুনের পরীক্ষা ২১ জুন এবং ২১ জুনের পরীক্ষা ২৮ জুন পরিবর্তন করা হয়েছে । 

প্রার্থীরা স্ব স্ব প্রবেশপত্র পরীক্ষা গ্রহণের ৫ দিন আগ থেকে (admit.dpe.gov.bd) ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মোট ঘন্টাব্যাপী ৮০ নম্বরের লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

পড়ুন:প্রাথমিকের পরীক্ষা কোন জেলায় কবে, বিজ্ঞপ্তি দিয়ে ধোঁয়াশা কাটাল অধিদপ্তর

পড়ুন: নিষিদ্ধ হাতঘড়ি, ওএমআর পূরণের নিয়ম জানাল অধিদপ্তর

বেশ কিছু তথ্য জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তি। গতকাল প্রকাশ হয়েছে। নিচে দেখুন:

আরো পড়ুন:প্রাথমিকের পরীক্ষা কোন জেলায় কবে, অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রসঙ্গত, প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর গত বছরের ১ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে ২৪ লাখের বেশি আবেদন জমা পড়েছে। নিয়োগ পরীক্ষার প্রশ্ন করা হবে ডিজিটাল পদ্ধতিতে। এতে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬
শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে অব্যাহতিপ্রাপ্ত নেতাকে ‎‘জোর করে…
  • ১৬ আগস্ট ২০২৬
এনইউবি ফার্মা ডিবেট ক্লাবের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 
  • ১৬ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করা …
  • ১৬ আগস্ট ২০২৬
যোগ্যতা ছাড়াই অবৈধ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেতন ফেরত…
  • ১৫ আগস্ট ২০২৬