সেই বাবাকে সোর্সিং এক্সিকিউটিভ পদে চাকরি দিল স্বপ্ন

১২ মে ২০১৯, ০৯:১২ PM

সুপার শপ স্বপ্ন থেকে সন্তানের জন্য খাবার দুধ নিয়ে পালান তিন মাস ধরে চাকরি বন্ধ থাকা এক বাবা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর তাকে চাকরি দেয়ার ঘোষণা দেন স্বপ্ন। এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বপ্নের উদ্যোগকে সাধুবাদ জানায় অনেকে। সেই বাবাকে রোববার সুপারশপটির পরিচালক সাব্বির নাসির স্বপ্ন’র প্রধান কার্যালয়ে তার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন।

প্রসঙ্গত, রাজধানীর খিলগাঁওয়ে স্বপ্নর একটি সুপার শপ থেকে দুধ নিয়ে পালানোর সময় স্থানীয়দের হাতে মারধরের শিকার হন সেই বাবা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম আসল বিষয়টি তুলে ধরেন।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি জানান, লোকটি আসলে পেশাদার চোর বা অন্য কিছু নয়। অভাবে কারণে সন্তানের জন্য জন্ম দুধ কিনতে না পেরে তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন।

শনিবার তাকে সহায়তা প্রদানকারী খিলগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম সোহাগের মধ্যস্ততায় স্বপ্ন কর্তৃপক্ষ তাকে খুঁজে বের করেন এবং স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির নাসির আজ (রোববার) এ নিয়োগপত্র হস্তান্তর করলেন।

সাব্বির নাসির বলেন, স্বপ্ন বরাবরই যেকোনো মানবিক ইস্যুর প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং থাকবে। তারই ধারাবাহিকতায় আজকের এই বাস্তবায়ন। একই সঙ্গে এই বিষয়টিকে নজরে আনতে কাজ করে যাওয়া সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬