দুধ চুরি করতে যাওয়া সেই বাবাকে চাকরি দেবে স্বপ্ন

১১ মে ২০১৯, ০৭:২৭ PM

সন্তানের জন্য দুধ চুরি করা সেই বাবাকে চাকরি দেবে সুপার শপ স্বপ্ন। শুক্রবার রাতে তিন মাস ধরে চাকরি না থাকায় সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে বাধ্য হয়ে সুপার শপ স্বপ্ন থেকে দুধ চুরি করেছিলেন ওই বাবা। শনিবার সন্ধ্যায় স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম এই তথ্য জানিয়েছেন।

গত ১০ মে রাজধানীর বাকি সড়কে কর্তব্যরত থাকা অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বাচ্চার জন্য বাবার দুধ চুরির মত হৃদয়বিদারক ঘটনার বর্ণনা দেন ফেসবুক পোস্টের মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমার কাছে খুবই স্পর্শকাতর লেগেছে। নাম-পরিচয় রেখে তাকে ছেড়ে দেই। আমি যেটা করেছি মানুষ হিসেবে এমনটা করা খুবই স্বাভাবিক। আমি জানি একান্ত প্রয়োজন ছাড়া কেউ দুধের প্যাকেট চুরি করবে না।’

স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসুবকে তা ভাইরাল হবার পর ঘটনাটি নজরে আসে সুপার শপ স্বপ্নের। এমন অবস্থায় রোববার সকালে সেই বাবার ইন্টারভিউ নেব স্বপ্ন। যোগ্য হলে চাকরি পাবেন তিনি।

তিনি বলেন, স্বপ্নের নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসিরের নির্দেশে সেই বাবা এবং বাচ্চার দায়িত্ব নেবে স্বপ্ন কর্তৃপক্ষ। আজ রাতে তার সঙ্গে দেখা করে রমজান মাসের জন্য যেসব নিত্য প্রয়োজনীয় সামগ্রী দরকার তা তাকে দেয়া হবে।

আরোও দেখুন: অভাবের তাড়নায় বাচ্চার জন্য দুধ চুরি, অত:পর...

দুপুরের মধ্যে দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬