জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশের সঙ্গে আড়ংয়ের ঘটনার কোনো সম্পর্ক বলে আবারও দাবি করেছেন কলামিস্ট শরিফুল হাসান। নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে তিনি বলেছেন, ঘটনার সত্য মিথ্যা যাচাই না করে অনেকেই নিজের মতো করে বক্তব্য দিচ্ছেন। অলোচিত এই বদলির বিষয়ে আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের বক্তব্যও উদ্ধৃত করেছেন তিনি। শরিফুল হাসানের ফেসবুক স্ট্যাটাসটি নিচে তুলে ধরা হলো...
গতকাল রাতে তিনটা প্রশ্ন করে গালি খেয়েছি। আমরা আসলে কোন ঘটনার সত্য মিথ্যা যাচাই করি না। নিজেদের মতো করে বলে যাই। সমস্যা হলো আমি সেটা পারি না। আমি সবসময় চেষ্টা করি সত্য ঘটনাটা জানার। পাশাপাশি নৈতিক ব্যাখাটাও বোঝার চেষ্টা করি। যতোক্ষণ বুঝি আমার অবস্থান ঠিক, আমি ততোক্ষণ অটল থাকি। আর যদি বুঝি আমি ভুল আমি সেটাও মেনে নেই।
গতকাল বলেছিলাম, ভোক্তা অধিকারের উপ-পরিচালকের বদলির সাথে আড়ংয়ের ঘটনার সম্পর্ক নেই। তারপরেও আপনারা গালিগালাজ করলেন। আমি খোঁজ নিয়ে জেনেছি, ওই কর্মকর্তার বদলির প্রক্রিয়াটা শুরু হয়েছিল আরও সপ্তাহখানেক আগে। ২৯ ও ৩০ তারিখে এই প্রক্রিয়া চলে। গতকাল অর্ডার হয়। আজকে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রীও বলেছেন, এই ঘটনার সাথে আড়ংয়ের সম্পর্ক নেই।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ বলেছেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের বদলির আদেশের ফাইলটি ২৯ তারিখ উত্থাপিত হয়। পরে সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আগেই তার বদলির অর্ডারটি হয়। কিন্তু ভোক্তার ওই কর্মকর্তা ইল মোটিভেটেডলি কিছুটা প্রোপাগান্ডা করেছেন। জনমনে যেহেতু ভুল মেসেজ যেতে পারে সেজন্য আমরা আদেশটি বাতিল করেছি।’
আপানারা যারা এ ঘটনার জন্য আড়ংকে দায়ী করেছিলেন তারা কী এখন অনুতপ্ত হবেন? আপনারা যে কেউ যদি প্রমাণ করতে পারেন আমি ভুল বলেছি এবং ঘটনার সাথে আড়ংয়ের সম্পর্ক আছে আমি ক্ষমা চাইবো।
দ্বিতীয় বিষয়। আমি গতকাল এবং আজও বলেছি, ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ আইনে কোনভাবেই সাড়ে চারলাখ টাকা জরিমানা বা প্রতিষ্ঠান বন্ধ করা যায় না। আমি আজ আবার আইনটা দেখেছি। আপনারা যারা আইন ভালো বুঝেন তারা কী দয়া করে আইনটা পড়ে আমাকে বলবেন কোন আইনে তিনি আড়ংয়ের উত্তরা বিক্রয়কেন্দ্রটি বন্ধ করেছিলেন। যে কেউ যদি আমাকে আইনটি দেখাতে পারেন আমি ক্ষমা চাইবো।
আমি গতকাল বলেছিলাম ট্যাগের ভুল। আর সে কারণেই শুধু উত্তরায় এই ভুল হয়েছিল। আপনারা যে কেউ যদি বলেন অন্য কোথাও এই ভুল হয়েছে, আমি ক্ষমা চাইবো।
আর আমি গতকাল আরেকটা বিষয় বলেছিলাম, বাংলাদেশের পোষাক বাজার ভারত দখল করবে। এ নিয়ে আমার আর কিছু বলার নেই। আমি নিশ্চিত সেটা ঠেকানোর শক্তি আমাদের নেই।
আইনি ব্যাখা থেকে এবার আসি নৈতিক ব্যাখায়। ভোক্তা অধিকারের কর্মকর্তারা যেভাবে লড়াইয়ের চেষ্টা করছেন আমি স্বাগত জানাই। উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ভাইয়ের বদলীর আদেশ স্থগিত হওয়ায় তাই ধন্যবাদ সরকারকে। আশা করছি, শুধু জনপ্রিয়তার জন্য নয়, আইন অনুযায়ী তিনি তার লড়াই চালিয়ে যাবেন। যে ভালোবাসা দেশের মানুষ তাকে দিলো সেই ভালোবাসা তাকে নিশ্চয়ই আরও দায়িত্বশীল করবে।
আর নিজের ব্যক্তিগত কথাগুলো বলি। আমি আমার সারাজীবনে জেনে বুঝে কখনো কোন অন্যায়ের পক্ষে বলিনি। বরং সারাজীবন প্রতিষ্ঠানের ভেতের বাইরে সর্বত্র ন্যায়ের পক্ষে লড়াইয়ের চেষ্টা করেছি। আমি খুব গর্ব করে বলতে পারি জীবনে কারও ক্ষতি না করে, সারাজীবন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কখনো কারও কাছে মাথাটা বিকিয়ে দেইনি। মরে গেলেও দেব না। আর সব ধরনের লোভ, পাপ, মোহ থেকে নিজেকে সযতেœ দূরে রাখার চেষ্টা করেছি। আজীবন করবো। এই রাষ্ট্রে আমি খুব বড় গলায় বলতে পারবো, শতভাগ সততা আর মানবিকতাই আমার শক্তি। আমার কোন কথায় কেউ আহত হলে ক্ষমাপ্রার্থী। ভালো থাকবেন সবাই। আর ই নথিটি সংযুক্ত করে দিলাম যেটা ২৯ তারিখে শুরু হয়েছিল। সবাইকে ঈদ মোবারক।
আইনি ব্যাখা থেকে এবার আসি নৈতিক ব্যাখায়। ভোক্তা অধিকারের কর্মকর্তারা যেভাবে লড়াইয়ের চেষ্টা করছেন অামি স্বাগত জানাই। উপ-পরিচালক জনাব মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার ভাইয়ের বদলীর আদেশ স্থগিত হওয়ায় তাই ধন্যবাদ সরকারকে। আশা করছি, শুধু জনপ্রিয়তার জন্য নয়, আইন অনুযায়ী তিনি তার লড়াই চালিয়ে যাবেন। যে ভালোবাসা দেশের মানুষ তাকে দিলো সেই ভালোবাসা তাকে নিশ্চয়ই আরও দায়িত্বশীল করবে।
আর নিজের ব্যক্তিগত কথাগুলো বলি। আমি আমার সারাজীবনে জেনে বুঝে কখনো কোন অন্যায়ের পক্ষে বলিনি। বরং সারাজীবন প্রতিষ্ঠানের ভেতের বাইরে সর্বত্র ন্যায়ের পক্ষে লড়াইয়ের চেষ্টা করেছি। অআমি খুব গর্ব করে বলতে পারি জীবনে কারও ক্ষতি না করে, সারাজীবন মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। কখনো কারও কাছে মাথাটা বিকিয়ে দেইনি। মরে গেলেও দেব না। আর সব ধরনের লোভ, পাপ, মোহ থেকে নিজেকে সযত্নে দূরে রাখার চেষ্টা করেছি। আজীবন করবো। এই রাষ্ট্রে আমি খুব বড় গলায় বলতে পারবো, শতভাগ সততা আর মানবিকতাই আমার শক্তি। আমার কোন কথায় কেউ আহত হলে ক্ষমাপ্রার্থী। ভালো থাকবেন সবাই। আর ই নথিটি সংযুক্ত করে দিলাম যেটা ২৯ তারিখে শুরু হয়েছিল। সবাইকে ঈদ মোবারক।
(শরিফুল হাসানের টাইমলাইন থেকে নেওয়া)