মহিলা ডাক্তারকে ধর্ষণের হুমকি ছাত্রলীগ নেতার, ভিডিও ভাইরাল

১১ মে ২০১৯, ০১:১৩ AM
সারোয়ার হোসেন

সারোয়ার হোসেন © সংগৃহীত

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হুমকি দেয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ঘটনার প্রতিবাদে ডাক্তাররা কর্মবিরতি পালন করেছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তারা কাজে যোগ দেন।

জানা গেছে, বৃহস্পতিবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি সারোয়ার হোসেনের নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী চিকিৎসা নিতে গিয়ে দায়িত্বরত শিক্ষানবিশ ডাক্তারদের অকথ্য ভাষায় গালাগাল করেন। সারোয়ার ধারালো অস্ত্র দেখিয়ে ডা. নাজিফা আনজুম নিশাত নামের একজন শিক্ষানবিশ ডাক্তারকে হত্যা ও ধর্ষণেরও হুমকি দেন। কর্তব্যরত ডাক্তারকে ছাত্রলীগ নেতা বলেছেন, ‘একবার বাইরে বের হ, রেইপ করে ফেলব। আমার পা ধরে তোকে মাফ চাইতে হবে।’

উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফেরদৌস হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তারা সন্ত্রাসীর মতো আচরণ করেছেন। আমরাতো তা করতে পারি না। চিকিৎসাসেবাও বন্ধ রাখতে পারি না। এটা মেনে নিয়েই আমাদের দায়িত্ব পালন করতে হবে।

তবে ‘মাথাগরম’ হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হুমকিদাতা ওই ছাত্রলীগ নেতা। তিনি জানান, ওই চিকিৎসক দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কথা বলায় এ ‘তর্ক-বিতর্ক’ হয়েছে।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬