ইউজিসি নিয়োগ নীতিমালা প্রত্যাখ্যান বাকৃবি শিক্ষক সমিতির

২৯ আগস্ট ২০১৯, ০৭:০৫ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউজিসির প্রস্তাবিত ওই নীতিমালার কঠোর সমালোচনা করেন তারা।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। এসময় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. আবু হাদী নূর আলী খান, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এম এ সালাম, বাউরেসের পরিচালক অধ্যাপক ড. ইয়াহিয়া খন্দকারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ইউজিসি শিক্ষার মান উন্নয়ন, গবেষণা ও শিক্ষকদের সুযোগ সুবিধা না বাড়িয়ে উল্টো উচ্চশিক্ষাকে গলাটিপে হত্যার ব্যবস্থা করছে। প্রস্তাবিত নীতিমালায় পিএইচডি ইনক্রিমেন্ট, সেশন বেনিফিটসহ বিদ্যমান সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছে। ওই নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের কোন অধ্যাপক বেতন স্কেলের সর্বোচ্চ ধাপে যাওয়ার সুযোগ রাখা হয়নি।

এমএস ও পিএইডির জন্য শিক্ষাছুটি কমিয়ে পাঁচ বছর করা হয়েছে। অধ্যাপকদের গ্রেড ১ এ যাওয়ার হার কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। কৃষিতে দেশকে সমৃদ্ধি এবং উন্নয়নের ভূমিকা রাখা কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আলাদা ও জটিল শর্ত আরোপ করা হচ্ছে। এই সিদ্ধান্ত কৃষি শিক্ষা, প্রযুক্তি ও কৃষি উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।

ওই নীতিমালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তুচ্ছ তাচ্ছিল্য ও অপমান করা হয়েছে। এসময় অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করার চেষ্টা করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

আরও দেখুন: নিয়োগ ও পদোন্নতি: অভিন্ন নীতিমালায় কুবি শিক্ষকদের আপত্তি

বক্তারা আরও বলেন, শিক্ষক নিয়োগে এবং পদোন্নতিতে ইউজিসির প্রস্তাবিত অভিন্ন নীতিমালায় কৃষি ও কৃষি প্রধান বিশ্ববিদ্যালয়গুলোর সাথে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ব্যাপক অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয়েছে। আমাদের সাথে কোনো প্রকার আলোচনা না করেই ইউজিসি ওই নীতিমালা প্রণয়ন করেছে।

ইউজিসি চাইলে ওই নীতিমালা অন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সুপারিশ করতে পারে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট ও সিনেট রয়েছে নীতি নির্ধারণের জন্য, প্রয়োজনে তারা সিদ্ধান্ত নিবে কিভাবে নিয়োগ ও পদোন্নয়ন আরও যুগোপযোগী করা যায়।

পাকিস্তানকে হারানোর প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রীর, ফাইনালে…
  • ১৪ নভেম্বর ২০২৬
এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
  • ১৪ নভেম্বর ২০২৬
দেশের হাসপাতালেই এনজিওগ্রাম করালেন স্বাস্থ্যমন্ত্রী
  • ১৪ নভেম্বর ২০২৬
একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার, মোবাইলে যেভাবে দেখবেন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর পাঁচ দাবিতে একমত জামায়াত, জলবায়ু তহবিলের স্ব…
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই বিষয়কে মাথায় রেখে চলছে এইচএসসির ফল পুনর্মূল্যায়ন, সুবিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950